কালিয়াচক থানার অন্তর্গত জালালপুরে এক আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটে আজ ভোর ৩ টা নাগাদ। ডাকাতের দল ডাকাতি করে নিয়ে যায় নগদ আড়ায় লক্ষ টাকা সহ প্রায় ৩৫ ভরী সোনার গয়না। ঘটনায় আহত হয়েছে ওই আইনজীবী। থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্তে পুলিশ।
কালিয়াচক থানার অন্তর্গত জালালপুরের বাসিন্দা অহেদুর রহমান চৌধুরী। তার ছেলে নেহারুল ইসলাম চৌধুরী মালদা কোর্টের আইনজীবী। পরিবার সূত্রে জানা যায়, আজ ভোরে ৩ টা নাগাদ ৭ জনের একটি ডাকাত দল তাদের বাড়ির দোতালার ছাদের গ্রিল ভেঙে নেহারুল ইসলাম চৌধুরীর ঘরে ঢোকে। এরপর নেহারুল কে বন্ধুকের বাট দিয়ে মাথায় আঘাত করে ডাকাতের দল তারপর তাকে লোহার রড দিয়ে প্রচণ্ড মারধর করা হয়। নেহারুলের হাত পা ও চখ বেধে তাকে দোতালা থেকে নিচ তলায় নিয়ে আসা হয়। নিচের তলায় ছিলেন তার বাবা, মা ও একটি মেয়ে। তাদেরকে আটকে রেখে ডাকাতের দল নিচের তলার ৫ টি ঘরে তালা ভেঙে সমস্ত কিছু লুঠ করে। এদিন তার বাড়িতে থাকা নগদ আড়ায় লক্ষ টাকা সহ প্রায় ৩৫ ভরী সোনার গয়না, ৭ টি এটিএম কার্ড ও ৬ টি মোবাইল নিয়ে চম্পট দেয়। প্রায় ঘণ্টাখানেক ধরে তারা ডাকাতি করে। এরপর বাড়ির পেছনে থাকা আম বাগান দিয়ে তারা লুঠের সমস্ত কিছু নিয়ে চম্পট দেয়।পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার গ্রামীণ এডিসেনাল এস পি রুলাল দীপক সরকার, ডি এস পি দিপিল কুমার হাজরা, মালদা এস পি অর্ণব ঘোষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে তারা ডাকাত দলের কিছু তথ্য পেয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তারা।